আজকের তারিখ- Tue-31-03-2026
 **   ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর **   বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী **   সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’ **   জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার **   চিলমারীতে “দীপ আই কেয়ার ফাউন্ডেশনের” উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প **   ৪ বছরের মধ্যে ইস্যু করা হবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী **   ভূমধ্যসাগরে নৌকাডুবি : চক্র খুঁজে বের করার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর **   চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শণ করলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান **   আলোচনার শীর্ষে সাবিলা নূর **   প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন সোমবার

রাজারহাটে ইয়াবা ট্যাবলেটসহ রাসেল নামের এক মাদককারবারি গ্রেফতার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ রাসেল নামের এক মাদককারবারিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ  উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক মন্ডলপাড়া গ্রামে  অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮১ পিচ ইয়াবা ও ২২ পিচ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে  গ্রেফতার  করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত ব্যক্তি রাসেল মিয়া (৩৫) রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুটি গ্রামের আলহাজ্ব আব্দুল জলিল মিয়ার ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ  মামনুর রশিদ জানিয়েছে।আটকৃত মাদককারবারীকে শুক্রবার(২৭মার্চ) সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।  তিনি আরও জানান, এলাকায় মাদক-জুয়া নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )