আজকের তারিখ- Tue-31-03-2026
 **   ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর **   বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী **   সালমার নতুন গান ‘তুমি মানুষ ভালা না’ **   জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার **   চিলমারীতে “দীপ আই কেয়ার ফাউন্ডেশনের” উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প **   ৪ বছরের মধ্যে ইস্যু করা হবে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ মন্ত্রী **   ভূমধ্যসাগরে নৌকাডুবি : চক্র খুঁজে বের করার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর **   চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা পরিদর্শণ করলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান **   আলোচনার শীর্ষে সাবিলা নূর **   প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড উদ্বোধন করবেন সোমবার

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের।
নিহতরা হলেন— গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আইজালের ছেলে সুলতান মাহমুদ (২৮), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০), নার্গিস (৩০), নিরব (১২), একই এলাকার ও দোলা (৪৫) নামের এক নারী। নার্গিস ও নিরব মা-ছেলে এবং দোলা তাদের স্বজন।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের পাশে রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ঘটনাস্থলে কাটা পড়েন তারা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )