আজকের তারিখ- Thu-12-03-2026
 **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা

খুলনা এগিয়ে ‘মাথায়’, চট্টগ্রাম ‘সাহসে’

স্পোর্টস ডেস্ক:  করোনাকালে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপ সফল সমাপ্তির পথে। শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। ফাইনাল এই ম্যাচে খুলনাকে তাদের অভিজ্ঞ মাথার জন্য এগিয়ে রাখছেন চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে খুলনাকে লড়তে হবে চট্টগ্রামের লিটন-সৌম্য, মুস্তাফিজ-শরিফুলদের সাহসী ক্রিকেটের বিপক্ষে।

ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, ‘তাদের দলটা খুবই ভালো। সবাই জানে, সৌম্য-লিটন ভালো ব্যাটিং করছে। লিটন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওদের বোলিং আক্রমণ ভালো। তবে আমার ওদের চেয়ে নিজেদের আত্মবিশ্বাসের ওপর বিশ্বাসটা বেশি রাখছি।’

মাহমুদুল্লাহ জানান, পুরো টুর্নামেন্টে চট্টগ্রাম সাহসী ক্রিকেট খেলেছে। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ক্রিকেটরা ছিল অসাধারণ। তবে ফাইনাল অনেক চাপ থাকে। যারা ওই চাপটা সামলাতে পারবে তারাই ভালো করবে। এছাড়া দলে মাশরাফি মর্তুজার থাকা বাড়তি পাওনা বলেও মনে করছেন মাহমুদুল্লাহ।

তার ভাষ্যে, ‘মাশরাফি ভাইয়ের অন্তর্ভূক্তি খুবই ইতিবাচক দিক। তিনি অনেক অভিজ্ঞ। দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। চারটা বিপিএলের ফাইনাল খেলেছেন তিনি। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যা থেকে আমাদের দল অনেক লাভোবান হবে। তিনি থাকায় আমরা ভাগ্যবান।’

চট্টগ্রাম কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভয়ও খুলনার ওই অভিজ্ঞতায়। মাশরাফি, মাহমুদুল্লাহ, ইমরুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন তাদের দলে। তিনজনেরই বিপিএলের মতো আসরে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। ফাইনাল তাই খুলনাকে এগিয়ে রেখে সালাউদ্দিন বলেন, ‘ফাইনালের দুই দলই কিন্তু অভিজ্ঞ। টি-২০ অভিজ্ঞ ক্রিকেটারের খেলা। মাঠে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে। তবে মাঠে দর্শক না থাকা আমাদের জন্য ইতিবাচক। দর্শক থাকলে একটু চাপ বেশি হতো।’

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )