আজকের তারিখ- Tue-17-03-2026
 **   কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী **   যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান **   চিলমারীতে “স্নেহের পরশ ফাউন্ডেশনের” উদ্যোগে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত **   চিলমারী-রৌমারী নৌ-পথে” ঈদের জন্য থাকবে বাড়তি নৌকা, ও অষ্টমীর স্নানের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দুই মাসে সর্বনিম্ন শনাক্ত: মৃত্যু ২২

যুগের খবর ডেস্ক: মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত হয়েছে আজ। এবং গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জনে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ২৯১ জনের করোনা শনাক্ত হয়েছিল। দুই মাস পর আজই শনাক্তের সংখ্যা এতটা কমল।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে।

শনিবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।

২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৫৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ২ হাজার ২৮৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )