স্টাফ রিপোর্টার: জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চিলমারী উপজেলা পরিষদ মোড়ে উপজেলার গণমাধ্যমকর্মীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।
চিলমারী প্রেসক্লাব আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, চিলমারী প্রেসক্লাবের সভাপতি এস, এম নুরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক হুমাযুন কবীর, প্রমুখ। অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, চিলমারী শাখার সভাপতি মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সুজন, সহ-সভাপতি মোঃ সাওরাত হোসেন সোহেল প্রমুখ।
বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন।








Leave a Reply