আজকের তারিখ- Wed-11-03-2026

ইলিয়াস সানিকে ইট ছুড়ে ফের বিতর্কে সাব্বির

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারে বহু বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির। ম্যাচ চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ পর্যন্ত হয়েছেন ‘ব্যাডবয়’ খ্যাত এই ক্রিকেটার। এবার বিতর্কের তালিকায় আরেকটি খারাপ অধ্যায় যোগ করলেন মাঠের এক খেলোয়াড়কে ইট ছুড়ে মেরে।

শেখ জামাল ধানমন্ডির ইলিয়াস সানিকে লক্ষ্য করে ইট ছুড়ে আবারো নেতিবাচক খবরের শিরোনাম হলেন লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান। সিসিডিএমের কাছে এ ব্যাপারে চিঠি দিয়েছে ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ জামালের ম্যানেজার টিপু সুলতান মাহমুদ।

ডিপিএলে আজ ওল্ড ডিওএইসএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। এসময় ফিল্ডিংয়ে ছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির। শেখ জামাল ক্লাবের অভিযোগ, শুধু ইট ছুঁড়েই মারেননি সাব্বির, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তিনি।

সিসিডিএমকে পাঠানো অভিযোগের চিঠিতে শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আজ ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩ নম্বর মাঠে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মধ্যকার খেলা চলাকালীন সময়ে লে: শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড-এর খেলোয়াড় মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় সাব্বির রহমান রুম্মন মাঠের বাইরে থেকে বিনা কারণে উপুর্যপরি ইট ছুড়ে মারেন।’

চিঠিতে আরো লেখা হয়েছে, ‘অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জনানো যাচ্ছে।’

খেলা চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ হওয়া সাব্বির দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। এখন আবার শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তির মুখে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ঢাকা লিগে খেলা এই তারকা ক্রিকেটার।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )