স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে রায়হান মিয়া নামে ২য় শ্রেণীর এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে রাণীগঞ্জ ইউনিয়নের কোদালধোয়ারপাড় উচাভিটা এলাকায় বাড়ীর পার্শ্বে পুকুরের পানিতে ডুবে রায়হান(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পিতার নাম মোঃ আমিনুল ইসলাম। পেশায় শ্রমিক। সে বৈরাগীরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, শিশু রায়হানের বাবা এবং মা গত রাতে বাড়ীর পাশে পানিতে ডুবে মৃত হওয়ার স্বপ্ন দেখেছেন। সকালে ঢাকায় থাকা বাবা আমিনুল ইসলাম ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেছেন বলে স্থানীয়রা জানান।








Leave a Reply