স্টাফ রিপোর্টার: পুরাতন প্রেমিকার শশুর বাড়ীতে দেখা করতে গিয়ে বেরসিক জনতার হাতে ধরা পড়ে শ্রীঘরে গেল দুই সন্তানের জনক পুরাতন প্রেমিক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের খরখরিয়া গ্রামে। জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের তেলিপাড়া খেউনিপাড়া এলাকার নুর মোহাম্মদের মেয়ের সাথে খরখরিয়া এলাকার আকবর আলীর পুত্র আনোয়ার হোসেনের বিবাহ হয়। তাদের ঘরে দুটি সন্তানও রয়েছে। আনোয়ার হোসেন জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে আনোয়ারের স্ত্রীর পুরাতন প্রেমিক খেউনিপাড়া এলাকার মনছুর আলীর ছেলে মন্টু মিয়া (২৫) তার সাথে দেখা করতে আসে। এসময় স্থানীয় জনতা তাদের দুজনকে ধরে বিদ্যুতের খুটির সাথে বেধে রাখে। শুক্রবার সকাল থেকে ওই বাড়ীতে পরোকিয়ার দায়ে ধরা পড়া প্রেমিক যুগলকে দেখতে উৎসুক জনতার ঢল নামে। বেলা ১১টার দিয়ে স্থানীয় থানায় সংবাদ দিলে পুলিশ দুজনকে থানায় নিয়ে আসে। পরে ১৫১ধারায় মন্টু মিয়াকে জেল হাজতে এবং মেয়েকে বাবার বাড়ীতে প্রেরণ করে চিলমারী থানা পুলিশ।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয় জনতা ছেলে ও মেয়েকে ধরে রাখায় আমরা তাদের থানায় নিয়ে এসেছি। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে রাতে বাসায় আসার বিষয়ে সঠিক জবাব দিতে না পারায় মনটু মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








Leave a Reply