আজকের তারিখ- Wed-11-03-2026

প্রথম দিনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় ১১ লাখ টাকা

যুগের খবর ডেস্ক: রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও অংশ সবার জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম দিনের ১৩ ঘণ্টায় অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উড়ালসড়ক থেকে টোল আদায় হয়েছে ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। এই সময়ে উড়ালসড়কে চলাচল করেছে ১৩ হাজার ১৬৫টি যানবাহন।
রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে এসব তথ্য জানা গেছে।
তথ্যমতে, ১৩ ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী ও ফার্মগেট রুটে ৭ হাজার ৭৪৮টি যানবাহন চলাচল করেছে। কুড়িল-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মহাখালী-ফার্মগেট রুটে যানবাহন চলাচল করেছে এক হাজার ৬৩৮টি। বনানী থেকে কুড়িল ও বিমানবন্দর রুটে এক হাজার ৪৩৮ এবং তেজগাঁও-মহাখালী-কামাল আতাতুর্ক-কুড়িল-বিমানবন্দর রুটে ২ হাজার ৩৪১টি যানবাহন চলাচল করেছে।

উড়ালসড়কের টোল নির্ধারণ করে কয়েকদিন আগে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চার শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) ও হালকা ট্রাকের (৩ টনের কম) জন্য টোল (ভ্যাটসহ) ৮০ টাকা। মাঝারি ট্রাকের জন্য (৬ চাকা পর্যন্ত) ৩২০ টাকা। ৬ চাকার বেশি ট্রাকের জন্য ৪০০ টাকা। আর সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) জন্য টোল ১৬০ টাকা।
তবে রবিবার সরেজমিনে দেখা গেছে, উড়ালসড়ক ব্যবহার করছে শুধু প্রাইভেটকার। বাসসহ অন্য গণপরিবহনের দেখা মেলেনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )