আজকের তারিখ- Wed-11-03-2026

স্বস্তিকার সঙ্গে জুটি, কিছুই জানেন না চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দেশের স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে সেই খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার পর্দায় হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। জানা যায়, এর মধ্যে সিনেমাটি করার জন্য চুক্তি স্বাক্ষরও সেরেছেন অভিনেত্রী। তবে চঞ্চলের ডেট পেতে নাকি অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি।

এদিকে এ বিষয়ে কিছুই জানেন না চঞ্চল চৌধুরী। তিনি বলেন, অনেকেই তো কাজের প্রস্তাব দেয়। সাম্প্রতিক সময়েও কলকাতার ৮-১০ জন নির্মাতার সঙ্গে কথা চলছে। কিন্তু কারও সঙ্গে ফাইনাল হয়নি কিছুই। এমনকি ভারতীয় পত্রিকা এমন একটি খবর ছাপল, সেখানেও কোনো তথ্য নেই। আমাকেও তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে আমি নিজেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এখন! আমি আর স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনো জানা যায়নি।

সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কিনা, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি এর নাম বা নির্মাতার বিষয়ে। তবে নিশ্চিত হওয়া গেছে, এই সিনেমার জন্য রাজি হয়েছেন নায়িকা।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )