আজকের তারিখ- Tue-17-03-2026
 **   কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী **   যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান **   চিলমারীতে “স্নেহের পরশ ফাউন্ডেশনের” উদ্যোগে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত **   চিলমারী-রৌমারী নৌ-পথে” ঈদের জন্য থাকবে বাড়তি নৌকা, ও অষ্টমীর স্নানের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৮৫৮

যুগের খবর ডেস্ক: বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৮ জনের। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস এপ্রিলের শেষের দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন চীনের বিশেষজ্ঞরা। দেশটির শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ঝং নানশান বলেছেন, ‘আমরা নিশ্চিত যে এপ্রিলের শেষের দিকে মূলত এই মহামারি নিয়ন্ত্রণে আসবে।’

তবে তিনি আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এ রোগের প্রাদুর্ভাব ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সর্বোচ্চ হবে। এদিকে গত ১৫ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের সংখ্যা হ্রাস পাচ্ছে বলে জানানো হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন, মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২ এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০৫ এবং মৃত্যু হয়েছে চারজনের, ইতালিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫০ এবং মৃত্যু ১৭। অপরদিকে ইরানে ২৪৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৬ জন।

জাপানের বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮৬ এবং মারা গেছে ৪ জন। সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৬, হংকংয়ে ৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে দুই জনের, যুক্তরাষ্ট্রে ৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কুয়েতে ৪৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং থাইল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৪০।

অপরদিকে ফ্রান্সে ৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে দুই জনের, বাহরাইনে আক্রান্ত ৩৩, তাইওয়ানে আক্রান্ত ৩২ এবং মৃত্যু ১, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২৩, মালয়েশিয়ায় ২২, জার্মানিতে ২১, ভিয়েতনামে ১৬, যুক্তরাজ্যে ১৫, আরব আমিরাতে ১৩, কানাডায় ১২, স্পেনে ১২, ম্যাকাউতে ১০, ইরাকে ৬, সুইজারল্যান্ডে ৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে ফিলিপাইনে ৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে একজন, ক্রোয়েশিয়ায় ৩, গ্রিসে ৩, ভারতে ৩, ইসরায়েলে ৩, অস্ট্রিয়ায় ২, ফিনল্যান্ডে ২, ওমানে ২, পাকিস্তানে ২, রাশিয়ায় ২, সুইডেনে ২, আফগানিস্তানে ১, আলজেরিয়ায় ১, বেলজিয়ামে ১, ব্রাজিলে ১, কম্বোডিয়ায় ১, ডেনমার্কে ১, মিসরে ১, এস্তোনিয়ায় ১, জর্জিয়ায় ১, লেবাননে ১, নেপালে ১, নেদারল্যান্ডসে ১, উত্তর মেসিডোনিয়ায় ১, নাইজেরিয়া ১, নরওয়েতে ১, রোমানিয়ায় ১ এবং শ্রীলঙ্কায় ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )