আজকের তারিখ- Thu-12-03-2026
 **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা

ভূরুঙ্গামারী উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস মহোদয় কে সংবর্ধনা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসকে সংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়।
সম্প্রতি গোলাম ফেরদৌস ইউএনও থেকে এডিসি পদে পদোন্নতি পেয়েছেন। তাকে ঠাকুরগাঁও জেলায় পদায়ন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন এতে সভাপতিত্ব করেন। ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সঞ্চালনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভূরুঙ্গামারীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, কৃষি অফিসার আব্দুর জব্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ, সোনাহাট কলেজের অধ‍্যক্ষ বাবুল আকতার, বলদিয়া কলেজের অধ্যক্ষ লুৎফর ও এনসিপি নেতা মাহফুজুল ইসলাম কিরণ প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বিদায়ী ইউএনওর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
বিদায়ী ইউএনও গোলাম ফেরদৌস বলেন, ভূরুঙ্গামারীর মানুষের কাছ থেকে যে পরিমান ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা সারাজীবন মনে থাকবে। এ উপজেলার মানুষ অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক। ভূরুঙ্গামারী আরও সমৃদ্ধ হোক এই কামনা করি।
পরে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )