আজকের তারিখ- Wed-11-03-2026

তিস্তা সেতুর উদ্বোধন আগামী ২৫ আগষ্ট

যুগের খবর ডেস্ক: যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য আগামী ২৫ আগষ্ট খুলে দেওয়া হবে তিস্তা সেতু। গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর ওপর এই সেতু নির্মিত হয়েছে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নির্মিত অন্যতম বৃহৎ সেতু। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর খেয়াঘাট ও কুড়িগ্রামের চিলমারী খেয়াঘাটের মধ্যে সংযোগ স্থাপন করেছে।

সূত্র জানায়, সেতুটি চালু হলে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে যোগাযোগে ১০০ কিলোমিটারের বেশি পথ কমে যাবে।

সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার এ সেতুটি নির্মাণ করেছে।

সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২৭৯ কোটি ৪৭ লাখ টাকা। সংযোগ সড়কে নির্মাণে ১০ কোটি ২৫ লাখ, নদী শাসনে ৮ কোটি ৫৫ লাখ এবং জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে ৬ কোটি টাকা।

সেতুটির নিচে রয়েছে ৩০টি পিলার, যার মধ্যে ২৮টি নদীর মধ্যে ও ২টি দু’পারে স্থাপন করা হয়েছে। সেতুর উভয় পাশে ৩ দশমিক ১৫ কিলোমিটার জুড়ে নদী শাসনের কাজ করা হয়েছে।

সেতুর দুই প্রান্তে মোট ৫৭ দশমিক ৩ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হবে। এর মধ্যে চিলমারীর মাটিকাটা জংশন থেকে সেতু পর্যন্ত ৭ দশমিক ৩ কিলোমিটার এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে হরিপুর সেতু পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেতুটি চালু হলে কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ রংপুর অঞ্চলে কৃষিপণ্য পরিবহনে নতুন গতি আসবে। এতে কৃষকরা দ্রুত বাজারে পণ্য পৌঁছে দিতে পারবেন। সময়মতো পণ্য বিক্রি করে আয় বাড়াতে পারবেন কৃষকরা। ফলে এলাকাজুড়ে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা তৈরি হবে।

সুত্র: বাসস।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )