আজকের তারিখ- Wed-11-03-2026

জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ

যুগের খবর ডেস্ক: বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা।
দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে।
এদিকে রপ্তানিপণ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান।
পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ ট্যাক্স আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের সদিচ্ছায় হারটি কমে ২০ শতাংশে নেমেছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনুস এবং পরবর্তী সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাঁরা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্বকূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।’
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )