আজকের তারিখ- Sat-07-02-2026
 **   কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত **   জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান **   চিলমারীতে চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি **   নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ **   জামায়াতের ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা, ২৬টি বিষয়কে প্রাধান্য **   বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট **   নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি : সেনাপ্রধান **   পবিত্র শবে বরাত আজ

কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত

রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে।কুড়িগ্রাম সদরের ইসলামিক ফাউন্ডেশন হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আব্দুর রাজ্জাক রনি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল।

প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মডেল মসজিদের খতিব আলতাফুর রহমান,চর যাত্রাপুর নতুন জামে মসজিদের খতিব আব্দুল ওয়াহাব,মোগল বাসা চেয়ারম্যান পাড়া জামে মসজিদের খতিব খোরশেদ আলম,কাচিচর নওয়াপাড়া জামে মসজিদের খতিব এনামুল হক প্রমূখ।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, খোরশেদুল ইসলাম ও সাগর ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )