আজকের তারিখ- Fri-27-02-2026
 **   ১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা **   বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা **   বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান **   চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার ৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে **   বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির **   আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি **   উলিপুরে শিক্ষকদের অভিযোগের তদন্ত শুরু **   পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ **   বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর **   ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির

যুগের খবর ডেস্ক: নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে ক্ষমতায় আসেনি; বরং নানা কৌশল ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিগত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ নানা রাজনৈতিক পালাবদল দেখলেও ইসলামি আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। এবার বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবর্তন চেয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সংস্কার ও পরিবর্তনের পক্ষে বিপুলসংখ্যক মানুষ সমর্থন জানিয়েছে, যা জনগণের মনোভাবেরই প্রতিফলন।
তিনি আরও অভিযোগ করেন, যারা এখন ক্ষমতায় আছেন তারা সংখ্যাগরিষ্ঠের ভোট পাননি। নির্বাচনে অনিয়মের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘ইঞ্জিনিয়ারিং’, বিদ্যুৎ সংযোগ বন্ধ এবং বিভিন্ন কৌশলের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাদের দলের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থান নেওয়া হবে বলে জানান।
স্বল্প আসন পেয়েও সংসদে যোগদানের বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটের যে অংশের স্বীকৃতি মিলেছে, সেটির মর্যাদা রক্ষা করতেই তারা সংসদে গেছেন। সেখানে দলীয় নয়, জনগণের স্বার্থে কথা বলবেন এবং অধিকার আদায়ে ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।
সরকারের কিছু সিদ্ধান্তের প্রশংসা করে ডা. শফিকুর রহমান বলেন, এমপি-মন্ত্রীদের সরকারি প্লট ও করমুক্ত গাড়ি সুবিধা না নেওয়ার ঘোষণা তারাই আগে দিয়েছিলেন। সরকার একই পথে হাঁটায় তিনি অভিনন্দন জানান। এছাড়া প্রবাসী আয়-সংক্রান্ত কর্মীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার সিদ্ধান্তকেও ইতিবাচক বলে মন্তব্য করেন।
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি রমজানে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান। কেউ চাঁদা দাবি করলে তা না দিতে এবং বাধা এলে দলকে জানাতে অনুরোধ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সুযোগ পেলে মাসে অন্তত একদিন সরাসরি জনগণের মুখোমুখি হয়ে তাদের মতামত, সমালোচনা ও পরামর্শ শুনবেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )