আজকের তারিখ- Wed-22-04-2026
 **   ‎চিলমারীতে “এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা” ও কলম বিতরণ **   আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু **   স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন **   তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা **   কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু- **   তরুণ প্রজন্মকে ‘হুজ হু’ সম্মাননা উৎসর্গ করলেন ববিতা **   বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী **   সারাদেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী **   সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা **   মনোনয়ন না পেলেও থাকবেন উলিপুরবাসীর পাশে, অঙ্গীকারে নুর উন নাহার বেগম

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ২ মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র‌্যাবের অভিযানে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৩, রংপুর।
র‌্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )