আজকের তারিখ- Sun-26-04-2026
 **   শিক্ষার্থীরাও যে কোনো মূল্যে ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী **   আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ **   সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল **   একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী **   ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন হুমকির মুখে তীর রক্ষা বাঁধ **   কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু **   হিল্টন হোটেলের লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে **   ভূরুঙ্গামারীতে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মর্মান্তিক মৃত্যু **   আবারো ইসলামাবাদে শান্তি আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের **   উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ছয়ফুল বেগম (৫৫), তিনি উপজেলার নাওডাঙ্গা এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান এবং দুই সন্তানের জননী ছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন এবং অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তার স্বজনরা।
প্রতিবেশী গেন্দী বেগম জানান, ছয়ফুল বেগম প্রায় প্রতিদিনই ঘুমের ওষুধ খেতেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন।
নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য সন্তোষ আলী বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, “নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )