আজকের তারিখ- Sun-26-04-2026
 **   শিক্ষার্থীরাও যে কোনো মূল্যে ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী **   আগস্টের মাঝামাঝিতে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ **   সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল **   একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী **   ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন হুমকির মুখে তীর রক্ষা বাঁধ **   কুড়িগ্রামে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মৃত্যু **   হিল্টন হোটেলের লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে **   ভূরুঙ্গামারীতে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে যুবকের মর্মান্তিক মৃত্যু **   আবারো ইসলামাবাদে শান্তি আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের **   উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

যুগের খবর ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।
জোনায়েদ সাকি বলেন, আজকে একনেক সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।
তিনি বলেন, একটা সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল যে যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়ে; সেইসব প্রকল্পকে আমারা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসছে যে সেগুলোর হয়তো প্রয়োজন নেই।
জোনায়েদ সাকি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। যে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতি চিন্তা করা হয়েছে, বর্তমান সরকারকে তার যে নির্বাচনী ইশতেহার পরিকল্পনা সবগুলোর সঙ্গে সামঞ্জস্য কিনা? এই সব দিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )