আজকের তারিখ- Mon-27-04-2026
 **   চিলমারীতে “শিশু আয়শা সিদ্দিকার হত্যার বিচারের দাবিতে” বিক্ষোভ-মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন **   ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী **   ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর **   সরকারের মূল লক্ষ্য মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া : প্রধানমন্ত্রী **   আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী **   নারীদেরকে এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী **   উলিপুরে সড়কে নিম্নমানের সামগ্রী, স্থানীয়রা পৌরসভা বাতিল চান **   বাতিলই থাকছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন **   গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু **   শিক্ষার্থীরাও যে কোনো মূল্যে ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

চিলমারীতে “শিশু আয়শা সিদ্দিকার হত্যার বিচারের দাবিতে” বিক্ষোভ-মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “দুই বছরের শিশু আয়শা সিদ্দিকার হত্যার” এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত, ঘটনার কোন রহস্য উন্মোচন না হওয়ায় ক্ষোপে উঠেছেন এলাকাবাসী। সোমবার (২৭শে এপ্রিল) সকাল ১০টার ঘৃণিত ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এ সময় উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ শেষ করে, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল টি নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে, অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা আয়শা সিদ্দিকার হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সবশেষে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে, এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়েছেন। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকে উপস্থিত হন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এ সময় তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছেন। তার পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিতের জোরালো আশ্বাস পেয়ে স্থানীয়রা তাদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন। ​এ সময় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছেন। ঘটনার নে-পথ্যের কারণ এবং প্রকৃত আসামীদের চিহ্নিত করতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছেন বলে জানান তিনি।​উল্লেখ্য, দুই বছর বয়সের শিশু আয়শা নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছেন। স্থানীয় ও পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়। নিহত আয়শা সিদ্দিকা (২) ঐ এলাকার আলমগীর হোসেনের মেয়ে। গত এক সপ্তাহ আগে শিশু আয়শা সিদ্দিকার রহস্যজনক মৃত্যু হলেও এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা খুজেঁ বের করতে পারেনি পুলিশ, যা নিয়ে স্থানীয় সাধারণত জনগণের মাঝে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )