আজকের তারিখ- Thu-12-03-2026

প্রথম কর্মদিবসে বাজারে স্বস্তি ফেরানোর আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা

যুগের খবর ডেস্ক: আমি মামলার আসামি কি না জানি না। কারণ মামলার নথিতে পিতার নামে অমিল রয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি আরও বলেন, যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সাথে আমার কোন দ্বিমত নেই। তবে আমার ধারণা ওনাদের ....বিস্তারিত....

৬৪ পুলিশ কর্মকর্তাকে বদলি-প্রত্যাহার

যুগের খবর ডেস্ক: বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি ও প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আবু সাঈদ। একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার ....বিস্তারিত....

রবিবার জিরোপয়েন্টে গণজমায়েত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

যুগের খবর ডেস্ক: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রবিবার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (৯ নভেম্বর) রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ ....বিস্তারিত....

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা

যুগের খবর ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলাও বাতিল হবে বলে জানান তিনি। আজ শুক্রবার বিকালে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি একথা জানান। আইন উপদেষ্টা ....বিস্তারিত....

৭ দিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

যুগের খবর ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। আজ সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলেও জানান কামরুল ....বিস্তারিত....

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না: ফখরুল

যুগের খবর ডেস্ক: ‘ক্ষমতায় যেতে রাজনীতিবিদরা উসখুস করছেন’- জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে। এটা খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা আশা করি না, তিনি এ ধরনের মন্তব্য করবেন। আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি, কারণ যত ....বিস্তারিত....

‘ফ্যাসিস্ট সরকারের অংশ রাষ্ট্রপতি, তাই তিনি পদে থাকতে পারেন না’

যুগের খবর ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। রবিবার (২৭ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। উপদেষ্টা রিজওয়ানা বলেন, বিপ্লব পরবর্তী এই সরকারের আদলের সঙ্গে বর্তমান রাষ্ট্রপতি যান না। কেননা তিনি ফ্যাসিস্ট সরকারের অংশ। ....বিস্তারিত....

জুলাই হত্যা: সাবেক ১০ মন্ত্রী-সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

যুগের খবর ডেস্ক: জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা, সাবেক ১০ মন্ত্রী, এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৮ নভেম্বর তাদের হাজির করতে বলা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, ....বিস্তারিত....

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

যুগের খবর ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে দলটি। শনিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ....বিস্তারিত....

যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে পরোয়ানা স্থগিত

যুগের খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের একটি সালিশি মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে সে পরোয়ানা স্থগিত করা হয়েছে। সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পরোয়ানা স্থগিতের বিষয়টি জানিয়েছেন। মুশফিকুল ফজল ওয়াশিংটনে ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )