আজকের তারিখ- Thu-12-03-2026

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

যুগের খবর ডেস্ক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে ....বিস্তারিত....

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

যুগের খবর ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। এর ....বিস্তারিত....

হোটেলকর্মী সিয়াম হত্যা কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী

যুগের খবর ডেস্ক: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় ....বিস্তারিত....

ভারতে পালানোর পথে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তসহ আটক ৪ ময়মনসিংহ প্রতিনিধি

যুগের খবর ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে ধোবাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে ....বিস্তারিত....

ডোনাল্ড লু ঢাকায়

যুগের খবর ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে দিল্লি থেকে ডোনাল্ড লু’কে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ঢাকায় পৌঁছান। তিনি সফরকারী প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে নেইম্যান-লু ছাড়াও যুক্তরাষ্ট্রের ....বিস্তারিত....

প্রশ্ন তুললেন ফরহাদ মজহার শেখ হাসিনা কি আদৌ পদত্যাগপত্র জমা দিয়েছেন?

যুগের খবর ডেস্ক: জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তিনি পদত্যাগপত্র আদৌ জমা দিয়েছেন কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়াম ....বিস্তারিত....

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

যুগের খবর ডেস্ক: পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ২১ আগস্ট দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় আনা ....বিস্তারিত....

সাংবিধানিক সংস্কারে ৬ কমিশন গঠন

যুগের খবর ডেস্ক: দেশে সাংবিধানিক সংস্কার করবে অন্তর্বর্তী সরকার। সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করা এ সংস্কারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। তিনি বলেন, এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন ....বিস্তারিত....

সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর: আইজিপি

যুগের খবর ডেস্ক: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ....বিস্তারিত....

হাছান মাহমুদ এখন কোথায়? জানা গেল অবস্থান

যুগের খবর ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গ্রেপ্তার হন বলে গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর কয়েকদিন পর জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হলেও হদিস মেলেনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেমে অনেকে ছিখেছেন ড. হাছান ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )