আজকের তারিখ- Sat-14-03-2026
 **   ২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য **   সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী **   বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার **   যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

নাগেশ্বরীতে ট্রাক্টর ও অটোরিকসা চাপায় ২ শিশু নিহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুর্ঘটনায় ট্রাক্টর ও অটোরিকসা চাপায় ২ জন শিশু মারা গেছে। আজ সোমবার সকালে উপজেলার নেওয়াশী ও ভিতরবন্দ ইউনিয়নে ঘটনা দুইটি ঘটেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় একটি ট্রাক্টর নেওয়াশী ইউনিয়নের বলদিটারী মাস্টারপাড়া এলাকায় মাটি পরিবহন করছিল। এসময় ওই এলাকার ইছা মিয়ার ছেলে ৩ বছরের শিশু ইমরান হোসেন সাদিক কান্নাকাটি করলে তার মা সাদিয়া বেগম কান্না থামাতে তাকে ট্রাক্টরের ওপরে উঠিয়ে দেয়। পরে টাক্টরটি চলা শুরু করলে ঝাঁকুনিতে শিশুটি ওপর থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায়। চালক ট্রাক্টরটি থামানোর আগেই শিশুটি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে বেলা ১১টায় ভিতরবন্দ দোয়ানীপাড়ায় সড়কে চাবিসহ অটোরিকসা রেখে অটোচালক বাড়িতে খাবার খেতে যায়। পাশে ২ জন সহপাঠিকে নিয়ে খেলছিল ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ৩ বছরের শিশু রাকিব। এক সময় তারা অটোরিকসায় উঠে চাবি নিয়ে নাড়াচারা করলে হঠাৎ তা এলোমেলো চলতে শুরু করে। অটোরিকসাটি নিয়ন্ত্রণ হারালে রাকিবসহ সহপাঠিরা ছিটকে পড়ে যায়। এসময় অটোরিকসা চাপায় ঘটনাস্থলে মারা যায় রাকিব। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )