আজকের তারিখ- Sun-14-12-2025
 **   নায়িকা পলি প্রার্থী হচ্ছেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী **   আসন্ন নির্বাচনে প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা **   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান **   পুত্রকে নিয়ে কেট উইন্সলেটের ফেরা **   উলিপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন **   জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করে -খালিদ মাহমুদ চৌধুরী

এস, এম নুআস: বিএনপি এখন গুজব নির্ভর রাজনীতি করে। তারা বাংলাদেশকে বিপদে ফেলতে চায়। এখন তারা বিপদগ্রস্থ রাজনীতির পথ ধরেছে, তারা কখনো পেঁয়াজ নিয়ে রাজনীতি করে, কখনো লবন নিয়ে, কখনো পরিবহন নিয়ে রাজনীতি করে, এমন একটি গতিহারা দলকে নিয়ে কথা বলার কিছু নেই। শুক্রবার সকালে চিলমারী নদীবন্দর পরিদর্শনকালে চিলমারী বন্দরের রমনা নৌঘাট এলাকায় নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা এখানে এসেছি চিলমারী নদী বন্দরের বাস্তব রুপ দেয়ার জন্য। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে একনেকে ৩’শ কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন হয়ে গেলে কার্যক্রম শুরু হবে।
তিনি আরো বলেন, এখানে যাত্রী পরিবহনের জন্য একটি ও পণ্য পরিবহনের জন্য আলাদা একটি পোর্ট হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এনবিআর’র চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন এখানে কাষ্টমসের সুবিধাগুলো তৈরি করার জন্য। ভারতের সাথে আমাদের নৌ প্রোটোকল আছে, ভুটানের সাথেও নৌ প্রোটোকল করতে যাচ্ছি। এই রুটটি হবে একটি আর্ন্তজাতিক নৌরুট। এ রুটটি চালু হয়ে গেলে এ এলাকার অর্থনীতিতে বিরাট গতি সঞ্চারিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি, নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলা নাথ দে, বিআইডবিøউটিএ’র প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, নৌ-নিরাপত্তা যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম, ড্রেজিং বিভাগের অতিরিক্ত পরিচালক সাইদুল ইসলাম, প্রকল্প পরিচালক নিজাম উদ্দিন পাঠান, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকারী বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, চিলমারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )