আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

একসঙ্গে ৩ সন্তান জন্ম দিয়ে মায়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার দুই দিন পর এক নবজাতকসহ মা মারা গেছেন। অন্য দুই নবজাতককে সিলেটের মা ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

পলি রানি দেব নামে ওই মা রবিবার (০৫ জুন) ভোরে সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি বানিয়াচং উপজেলার যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা প্রাণিদসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী দীপক রঞ্জন দেবের স্ত্রী।
পলির স্বজনরা জানান, তাকে গত বৃহস্পতিবার সিলেটের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন শুক্রবার ডা. নমিতা রানি সিনহার মাধ্যমে সিজারিয়ান অপারেশনে তার তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে সেলাই করা স্থান থেকে রক্ত বের হতে থাকলে পুনরায় অপারেশন করা হয়। তখন থেকে পলির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার (০৪ জুন) বিকেলে সেখান থেকে রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে তাকে ভর্তি করা হয় এবং রবিবার (০৫ জুন) ভোর ৫টার দিকে মারা যান।
মৃতের স্বামী দীপক রঞ্জন দেব জানান, পলি আগে থেকে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। সিজারিয়ান আপারেশনের পর থেকেই তিনি সঠিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )