আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকা বানাবেন শেখ হাসিনা

জামালপুর প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকায় রূপান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা একটি স্বপ্নের দেশ। আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি আমরা। একসময় মানুষ বাংলাদেশে আসার স্বপ্ন দেখবে।

রোববার (১০ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা আজম আরও বলেন, বিদেশিরা আগে বাংলাদেশিদের মিসকিন বলত। এখন পরিচয় দিলে স্যালুট জানায়। শেখ হাসিনার জন্য আন্তর্জাতিকভাবে দেশের মানুষ সম্মান পেয়েছে।
আলোচনা সভায় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল করিম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুণ কুমার সাহা, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউপি সদস্য আজাহার প্রামাণিক প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )