আজকের তারিখ- Wed-14-01-2026
 **   বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা **   ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার আন্তর্জাতিক ডেস্ক **   কুড়িগ্রামে ফসলী জমির মাটি সংগ্রহের অপরাধে ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা **   ‘দাদি’ হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী **   বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির! **   তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন **   কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা **   আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা **   এডিপি থেকে ছেঁটে ফেলা হলো ৩০ হাজার কোটি টাকা **   কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিয়ের বাস পুকুরে আহত-১২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বর পক্ষের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে শিশুসহ ১২জন আহত হয়েছে। আহতদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকায়।

জানা যায়, সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের রাজারহাট এলাকার বকুলতলা গ্রামের মো. নালকা মিয়ার মেয়ে লায়লা খাতুনের সাথে পার্শ্ববর্তী নাগের্শ্বরী উপজেলার পাখিরহাট এলাকার আনোয়ার হোসেন নামে এক যুবকের গত শুক্রবার রাতে বিবাহ সম্পন্ন হয়। শনিবার বিকেলে কন্যা পক্ষের অর্ধশতাধিক যাত্রীসহ এপি ট্রাভেলস নামে একটি বাসযোগে তারা ছেলে পক্ষের বাড়ীতে দাওয়াত খেতে যাচ্ছিল।

পথিমধ্যে ভাঙড়ির বাজার নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজী খেয়ে পুকুরের মধ্যে পরে যায়। এসময় শিশুসহ প্রায় ১২জন কনে পক্ষের যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করতে সহযোগিতা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলী আকবর জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, স্থানীয় জনতা নিজেদের উদ্যোগে বাসটি খাদ থেকে উত্তোলন করেছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )