আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

জ্ঞান হারিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন বিএনপির: তথ্যমন্ত্রী

যুগের খবর ডেস্ক: বিএনপির মধ্যে একটি অস্থিরতা দেখা যাচ্ছে। এ জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে। আক্কেল থাকলে এত রাতে কেউ সংবাদ সম্মেলন ডাকে কি না, এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার (২২ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন রাখেন। প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা দেখছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হলো, রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা। বিএনপি রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকল। কারো যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকে?
তিনি বলেন, সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত তিনটায় তাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? এমনটি আমি আগে আর শুনিনি।
সেদিন রাতে বিএনপির কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছিল। এ বিষয়ে একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির কর্মীদের এর আগে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনো রাত ৩টায় করেনি। তারা যে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটিরই প্রমাণ হলো রাত তিনটায় সংবাদ সম্মেলন ডাকা।
তিনি বলেন, আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম। এটা ফেসবুকের পোস্ট, আমি অন্য কিছু বলছি না।
এ সময় মোবাইল উঁচিয়ে ধরে তথ্যমন্ত্রী পোস্টটি দেখান। ফেসবুক পোস্টে লেখা, বিএনপির মাথা পুরাই আওলাইয়া গেছে, তাই রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )