আজকের তারিখ- Fri-12-12-2025
 **   ২৯ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান! **   চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত **   কচাকাটায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে ধর্মীয় নেতাদের নিয়ে বাল্যবিবাহ মোকাবেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত **   আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বগুড়ায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত **   আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা **   দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের লোকজন **   নাগেশ্বরীতে একহাজার পিচ ইয়াবা ও প্রাইভেটকার জব্দ **   উলিপুর থানার নবাগত ওসি হিসেবে যোগদান করলেন সাঈদ ইবনে সিদ্দিক **   ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হবে **   আমি নির্বাচনে অংশগ্রহণ করবো: আসিফ মাহমুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চিলমারীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে কুড়িগ্রামের চিলমারীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৮২৪ জন ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.সাইদুল আরিফ। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজ, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক প্রমুখ। প্রশিক্ষক হিসাবে ছিলেন, চিলমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রুহুল আমিন চাকলাদার, উপজেলা কৃষি অফিসার প্রণয় বিষাণ দাস,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসার মো.আবতাবুজ্জামান,ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান, নাগেশ্বরী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. আ. হালিম, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মো. নুর আলম, কুড়িগ্রাম সদরের আরডিও মো. শাহিন মিয়া প্রমুখ।
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) নির্বাচনী এলাকার চিলমারী উপজেলায় মোট ৪২টি ভোট কেন্দ্রে ২৫৫টি ভোট কক্ষের জন্য প্রিজাইডিং অফিসার ৪৪জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০জন ও পুলিং অফিসার ৫২০জন মিলে মোট ৮২৪জন ভোট গ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )