আজকের তারিখ- Mon-16-03-2026
 **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান **   এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি **   নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান **   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঈদযাত্রায় শুক্রবার ঘরমুখো মানুষের ঢল নেমেছিল দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে। এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে প্রায় প্রায় ৫ কোটি টাকা।
শনিবার (১৫ জুন) পদ্মা সেতুর ব্যবস্থাপক (টোল) মো. আহমেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে পার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। যা থেকে সর্বমোট টোল আদায় হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেতু পার হয় ২৮ হাজার ৮৯৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৭২ লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের বাহনে টোল রয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। আর চলন্ত অবস্থায় ইটিসিএস পদ্ধতিতে টোল জমা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মোট আয় ২ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পারা হয়েছে ১৫ হাজার ১৩৭টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৫৫০ টাকা। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানের যানবাহন বাবদ ১ লাখ ২০ হাজার ৮০০ টাকাসহ মোট আয় ২ কোটি ৮ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা।
মূলত ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস থাকায় সেদিন রাত থেকে শিকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। এ কারণে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত পদ্মা সেতুতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন ছিল ঘরমুখো মানুষের ঢল।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুলপ্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )