হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই মার্চ) বিকাল ৫.৩০মিনিটে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” চিলমারী উপজেলা কার্যালয়ে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) জেলা সদস্য ও চিলমারী উপজেলা সংগঠক লিয়াকত আলীর সভাপতিত্বে ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক নেসার আলী, জেলা শাখার সদস্য জান্নাতুন্নাহার জাকিয়া। আর উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী নুরনবী সরকার, হামিদুল ইসলাম, নয়ারহাট ইউনিয়ন আহ্বায়ক সোনা মিয়াসহ উপজেলার অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।








Leave a Reply