আজকের তারিখ- Wed-29-04-2026
 **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান **   বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী **   উলিপুরে হাম-রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে সিভিল সার্জন

কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দিনদুপুরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে এক প্রধান শিক্ষক সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে।
ভূক্তভোগী জানান, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের তাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র বার্ষিক খেলায় গুরত্বর আহত হয়। সে কারণে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ রায় মঙ্গলবার(২৮এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর্থিক সহযোগীতার জন্য দেখা করতে আসেন। ইউএনও স্যার অফিসে না থাকায় তিনি বাইরে পায়চারি করছিলেন। দুপুর দেড়টার দিকে রাজারহাট উপজেলা পরিষদ চত্বর এলাকার সাবরেজিস্টার অফিসের সামনে হঠাৎ একটি অটো রিক্সা করে এক ছেলে এসে ৫০টাকার একটি নোট তার নাকের কাছ ধরে। কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারী তার প্যান্টের পকেটে থাকা সাড়ে ১৬হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তিনি অসুস্থ হলে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভূক্তভোগী শৈলেন্দ্র নাথ বলেন, ছেলের কাছে পাঠানোর জন্য সাড়ে ১৬হাজার টাকা নিয়ে ইউএনও স্যারের কাছে এসেছিলাম। কিন্তু উপজেল পরিষদ চত্বরে ছিনতাই হবে এটা বুঝতে পারিনি। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ করা হয়েছে। রাজারহাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজ তানজিলা তাসনিম ও থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, উপজেলা পরিষদ চত্বরে সিসিটিভি রয়েছে। সিসি ফুটেজ দেখে ছিনতাইকারী সহজে চিহিৃত হতে পারে। বিষয়টি গুরত্বের সাথে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )