উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।
কর্মসূচির মাঠ পর্যায়ের মনিটরিংয়ের অংশ হিসেবে গত ২৬ এপ্রিল তিনি এবং ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের একটি অস্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তারা উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ACF-এর সহায়তায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত স্বাস্থ্যকর রান্না প্রদর্শনী ও মা সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ও প্রোগ্রাম অফিসারবৃন্দ, ইউনিসেফ প্রতিনিধি, জেলা এসআরএইচআর কোঅর্ডিনেটর (Jhpiego), জেলা ইপিআই সুপারসহ ACF-এর অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে সিভিল সার্জন টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মা সমাবেশে তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব, মানসিক সুস্থতা, গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব, ফিস্টুলা প্রতিরোধ এবং হাম-রুবেলা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।








Leave a Reply