আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ট্রাম্প প্রশাসনে নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন পাম বন্ডি

আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কের মুখে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ম্যাট গেটজ। এরপর পদটির জন্য পাম বন্ডিকে মনোনীত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে ছিলেন ট্রাম্পের প্রথম প্রশাসনেও।
এর আগে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে ম্যাট গেটজ নিজের সিদ্ধান্তের কথা জানান।
গেটজ তাঁর পোস্টে বলেন, ওয়াশিংটনে বিতর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে প্রথম দিন থেকেই কার্যকর হতে হবে। তাই আমি অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে আমার নাম প্রত্যাহার করছি।
গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প গেটজকে বিচার বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করেন। তবে মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ম্যাট গেটজ।
যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন সদ্য সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেটজ। ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন। যদিও ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )