আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”- এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
দিবসের শুরুতে সকাল ৯:০০ টায় সিনিয়র জেলা ও দায়রা জজ ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন। পরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের নেতৃতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী, জেলা ম্যাজিস্ট্রেট এর প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, জি.পি, পি.পিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলে প্রায় সাতশত জন ব্যক্তির সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা জজ আদালত প্রাঙ্গন হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালতে এসে শেষ হয়।
র‌্যালি শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেলা জজ আদালত প্রাঙ্গণে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ভগবতী রানী, সিনিয়র সহকারী জজ স্বাগত বক্তব্য রাখেন।
সভার সমাপনী বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যার সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা সরকারি আইনগত সহায়তা বিষয়ে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। তিনি চলমান মামলার জট নিরসনে আপস মিমাংসার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর গুরুত্ব তুলে ধরেন এবং সেই সাথে আর্থিকভাবে অস্বচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণ কোথায় এবং কিভাবে বিনামূল্যে আইনগত পরামর্শ, বিকল্প বিরোধসহ মামলা পরিচালনায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারে সে সম্পর্কে বক্তাগণ বিশদ আলোচনা করেন এবং উত্তরোত্তর লিগ্যাল এইড কার্যক্রমকে সারাদেশব্যাপী সম্প্রসারনের নিমিত্তে সকলকে তাদের স্ব স্ব অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করতে আহ্বান জানান।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম. গোলাম মোহাইমেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায়, পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র এ.এস.পি. মোঃ মাসুদ রানা, কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোঃ খুরশীদ আলম, জি.পি. আবুল কাশেম ও প্যানেল আইনজীবী মোঃ রেজাউল করিমসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )