আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে আটক বিক্রম মন্ডল এর মোবাইল কোর্টে ১৫ দিনের জেল

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে পুলিশের হাতে আটক বিক্রম মন্ডল এর মোবাইল কোর্টে ১৫ দিনের জেল

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর লিখিত পরীক্ষা ০৪ মে ২০২৫ তারিখ কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্নের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় টিআরসি পদে পরীক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম রোল নং- ১৭১০১৯৬ এর পরিবর্তে বিক্রম মন্ডল (২৩) পিতা- বিশ্বনাথ মন্ডল, সাং- কামারধা, থানা- পেরশা, জেলা- নওগাঁ নামের একজন ভূয়া পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয় এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ এর মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করে।

পরবর্তীতে উক্ত পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে, এরই ধারাবাহিকতায় আজ লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারোর সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )