আজকের তারিখ- Fri-17-04-2026
 **   ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী **   তলপেটের মেদ কমাতে খাবেন না যে তিন খাবার **   প্রতিশোধ নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী **   চিলমারীতে শিক্ষক সমাজের কমিটি অনুমোদন **   চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত **   মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে **   নির্বাচনী ইশতেহারে সবার জন্যই কিছু না কিছু রেখেছি : সংসদে প্রধানমন্ত্রী **   ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প **   কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল **   মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সামাজিক দুরত্ব বজায় রেখেই রৌমারীতে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়!

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্দি শ্রমজীবি মানুষের সহায়তায় খোলা বাজার (খাদ্য বান্ধব কর্মসূচী) এর মাধ্যমে ১০ টাকা কেজি চাইল বিক্রয় শুরু হয়েছে। তবে সামাজিক দুরত্ব বজায় রেখে চাউল বিতরণ করা হয়। রিক্সা, ভেনচালক, দিনমুজুরসহ বিভিন্ন শ্রেণীর পেশার হতদরিদ্র মানুষকে এ সুবিধা দিতেই মুলত এ কর্মসূচী চালু করেছে সরকার। চলতি মার্চ থেকে সরকারের এ কর্মসূচী চলবে জুন পর্যন্ত। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি অনুয়ায়ী খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠির জন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। গত সোমবার সকাল সাড়ে ৯টায় সাধারন মানুষের মাঝে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়। প্রতিমাসের প্রথম সপ্তাহে ১৪ হাজার ৫’শ ৯৪ জন কার্ডধারী প্রত্যেককে ৩০ কেজি করে চাউল দেওয়া হচ্ছে। সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়নে ২৭ টি স্থানে (খাদ্য বান্ধব কর্মসূচী)’র ডিলারদের মাধ্যমে এ চাউল বিক্রয় করা হয়। বর্তমান পরিস্থিতিতে এভাবে চাউল পেয়ে খুশি নি¤œ আয়ের মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার ইশকে আব্দুল্লাহ বলেন, ১০ টাকা দরে চাউল বিক্রয় সঠিক ভাবে পরিচালনা করার জন্য সকল ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। এ চাউল বিক্রয়ে কোন প্রকার অনিয়ম যাতে না হয় সেদিকে প্রশাসনের কঠোর নজরদারী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )