আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারির প্রথমার্ধেই সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

যুগের খবর ডেস্ক: ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে।
তিনি বলেন, সমঝোতা বলেন, ঐক্য বলেন আর যাই বলেন, যখন নির্বাচনে যাবো তখন একমত হয়ে সবাই যাবো। এরমধ্যে কোনো দ্বিমত আমরা রাখবো না।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। এক্ষেত্রে আমাদের কাছে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতে হবে। সবাইকে একমত হয়ে সংস্কারের মাধ্যমে স্বৈরাচারের ফিরে আসা বন্ধ করতে হবে, তাহলে নির্বাচন সার্থক হবে।
এর আগে, এদিন বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )