আজকের তারিখ- Tue-17-03-2026
 **   পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০ **   দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী **   ট্রেনে ঘরমুখো মানুষের ভিড়, টিকিট কেটে সিট না পাওয়ার অভিযোগ **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান

হজে যেতে নিবন্ধিত হয়েছেন ৪৩ হাজার ৩৭৪ জন

যুগের খবর ডেস্ক: আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। রবিবার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়। তবে নিবন্ধনের সময় বাড়বে কি না, তা সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
গত ২৮ সেপ্টেম্বর সরকারি ও ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। উভয় ক্ষেত্রে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )