আজকের তারিখ- Tue-10-03-2026
 **   তেলের ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশ **   ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

শ্রেয়া ঘোষালের কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অসুস্থ হয়ে পড়েন দুই শ্রোতা

বিনোদন ডেস্ক: ভারতের কটকের বালী যাত্রায় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে ব্যাপক ভিড় হয়েছে। মঞ্চে তিনি আসার সঙ্গে সঙ্গে উপচেপড়া মানুষের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু দর্শক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

ভিড়ের চাপে দুই দর্শক জ্ঞান হা দ রান। তাদের মধ্যে একজন নারী ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। একজন দর্শক সামান্য চোটও পান। কটক পুলিশ জানিয়েছে, “অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। খুব ভিড় ছিল, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আহত ব্যক্তি সুস্থ আছেন।”-পুলিশ কমিশনার এস দেব দত্ত সিংহের বক্তব্য।

অনুষ্ঠানের আগে শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, “কটকের পথে আমি।” এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, “ওড়িশার খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছি। বিশেষ করে ছানাপোড়া খুবই সুস্বাদু।”বর্তমানে এই অশান্তি সম্পর্কে শ্রেয়া ঘোষাল বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )