আজকের তারিখ- Wed-11-02-2026
 **   ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা **   বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি **   জাতির উদ্দেশে তারেক রহমান এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়ার: তারেক রহমান **   প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির **   নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল **   বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে: জামায়াত আমির **   কুড়িগ্রামে ইউনিসেফের অর্থায়নে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিন ব্যাপী বাল্যবিবাহ ও শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত **   জাতীয় সরকার নয়, এককভাবেই ক্ষমতায় যাবে বিএনপি : তারেক রহমান **   চিলমারীতে চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ক্ষতির সম্মুখীন মন্দিরার সিনেমা

বিনোদন ডেস্ক ঃ ইউটিউবে নতুন বাংলা সিনেমা ‘চক্রব্যূহ’ নামের একটি সিনেমা প্রকাশ হয়েছে। দুই দিন আগে মুক্তি পাওয়া সিনেমাটি দেখে অনেকেই অবাক হয়েছে, কেননা এটি ‘নীলচক্র’ নামক সিনেমারই নতুন সংস্করণ। অভিনয়ে ছিলেন আরিফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী।

সিনেমার গল্প শুরু হলে দেখা যায়, এটি আদতে ঈদে মুক্তি পাওয়া সিনেমা নীলচক্র, তবে নাম ও ভাষা পরিবর্তন করা হয়েছে। সিনেমার মূল দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫১ মিনিট হলেও শুধু নামই নয়, ভাষাও বদলে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটের গল্পে কলকাতার ভাষা ব্যবহৃত হয়েছে, কিছু দৃশ্যও সম্পাদনা করা হয়েছে এবং আলাদা করে কালার গ্রেডিং করা হয়েছে। এসব পরিবর্তনের পর সিনেমাটি ইউটিউবে প্রকাশ করা হয়।

তাহলে কি কপিরাইট বিক্রির কারণে নতুন করে মুক্তি পেয়েছে এই সিনেমা? প্রশ্নটি উঠতেই পরিচালক মিঠু খান জানান, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। শনিবার দুপুরে পরিচালক ফোনে বলেন, ‘আমরা কপিরাইটে ইউটিউব চ্যানেলের কাছে সিনেমাটি বিক্রি করিনি। আমাদের না জানিয়ে কে বা কারা এটি ইউটিউবে ছেড়েছে, আমরা দ্রুত সেটা খুঁজে বের করে ব্যবস্থা নেব।’

পরিচালক মিঠু খান আরও জানান, সিনেমার ডিজিটাল সংস্করণ অন্য কারও কাছে থাকার কথা নয়। আমি সিনেমার কাজ কলকাতায় করিয়েছি এবং সেখানে একটি কপি রয়েছে। আমার ধারণা, সেখান থেকেই কাজের সঙ্গে যুক্ত কেউ সিনেমাটি ইউটিউবে প্রকাশ করেছে।

পরিচালক ও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ইউটিউবে সিনেমাটি প্রকাশ হওয়ার কারণে বক্স অফিসে এর আয়ের ওপর বিরূপ প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )