যুগের খবর ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চিলমারী উপজেলা অডিটোরিয়াম হলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, পূজা উদযাপন কমিটির সভাপতি কর্নধর বর্মন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় ব্রহ্মপুত্র নদে স্নানের তীর্থস্থান নির্ধারণ, ট্রাফিক ব্যাবস্থা জোরদার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।








Leave a Reply