আজকের তারিখ- Fri-17-04-2026

দেশে ফিরলো সাফ বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

স্পোর্টস ডেস্ক: মালদ্বীপ থেকে দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানাতে শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে তারা।
এরপর সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে হারায় ভারতকে।
খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতি স্বরূপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ যুব ফুটবল দলের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )