আজকের তারিখ- Fri-17-04-2026

অভিনয়ে শেখ সাদী, সঙ্গে মাহি

বিনোদন ডেস্ক : অভিনয়ে নাম লেখালেন ‘লালন’ গানখ্যাত সংগীতশিল্পী শেখ সাদী। ‘শহরের নতুন অতিথি’ নামের একক নাটকে প্রথমবারের মতো অভিনয় করলেন তিনি। তার বিপরীতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি রচনা করেছেন রাশিদুর রহমান। গল্প ও পরিচালনায় গৌতম কৈরী। নাটকে শেখ সাদী অভিনয় করেছেন হিমেল চরিত্রে এবং মাহি অভিনয় করেছেন মাহিরা চরিত্রে।
নাটকে অভিনয় প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘আগেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। একটি সিনেমার কাজ শুরু করেছিলাম। কিন্তু তখন নিজেকে প্রস্তুত মনে হয়নি। তাই সরে এসেছি। এখন অভিনয়ের জন্য নিজেকে গুছিয়ে নিয়েছি। তা ছাড়া, এই নাটকের গল্প আর চরিত্রটি আমার ভালো লেগেছে। তাই অভিনয় করলাম। দর্শকদের ভালো লাগলে হয়তো আবারও অভিনয় করব। তবে নিয়মিত নয়, বিশেষ দিবসে, বিশেষ উপলক্ষে হয়তো অভিনয় করব।’
নাটকের গল্পটি এখনই শেয়ার করতে চাইলেন না সাদী। দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান। অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শেখ সাদী বলেন, ‘যেহেতু এটা আমার প্রথম নাটক, তাই প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। তবে কাজটা শুরু করার পর আমার সহশিল্পী মাহি, পরিচালক গৌতম কৈরীসহ সবার আন্তরিক সহযোগিতায় নার্ভাসনেস কাটতে সময় লাগেনি। প্রথম অভিনয় করলাম, নিঃসন্দেহে খুব ভালো লাগছে। মাহির সঙ্গে আমার আগে থেকেই ভালো পরিচয়। ও আমার ভালো বন্ধু। তাই কাজটা সহজ হয়েছে আমার জন্য।’
সামিরা খান মাহি এখন তাঁর বড় বোন মিলির কাছে যুক্তরাষ্ট্রে আছেন। ১২ এপ্রিল দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি। দেশে ফিরে নিলয় আলমগীর ও মুশফিক ফারহানের সঙ্গে কয়েকটি নাটকের শুটিং করার কথা তাঁর। সাদীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদী খুব ভালো করেছে এই নাটকে। সে যখন প্রথম দৃশ্যের অভিনয় করছিল, দেখেই আমার খুব ভালো লেগেছে। সংলাপ ভুল করেনি, অভিনয়টাও ছিল সাবলীল। সাদীকে বলেছি অন্তত বিশেষ দিবসে হলেও যেন অভিনয়টা করে।’
দুই মাস আগে ঢাকার উত্তরা আর সাভারের বিরুলিয়ার গোলাপগ্রামে শুটিং করা হয়েছে নাটকটির। আজ ৮ এপ্রিল সন্ধ্যায় বিগ সিটি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে নাটক শহরের নতুন অতিথি।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )