আজকের তারিখ- Fri-17-04-2026

উলিপুরের বুড়াবুড়ি হাটের সাড়ে তিন কোটি টাকার খাস জমি উদ্ধার

নুরবক্ত আলী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাটে জেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুড়াবুড়ি হাটের পেরিফেরিভুক্ত দুটি দাগে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করা হয়। এর মধ্যে
২৪৬৮ নম্বর দাগে: ৬৫ শতক,
২৪৭১ নম্বর দাগে: ০৫ শতক
সর্বমোট: ৭০ শতক খাস জায়গা দখলমুক্ত করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সরকারি সম্পদ রক্ষা এবং হাটের পেরিফেরিভুক্ত জায়গা দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জায়গায় সরকারি পরিকল্পনা মোতাবেক হাটের উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বিকালে উচ্ছেদ কার্যক্রমটি সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )