আজকের তারিখ- Fri-17-04-2026

দীপালির মরদেহ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বাংলাদেশি নারী দীপালি খাতুনের মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে সার্বজনীন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়সভা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত দুই আগে লেবাননে ইসরায়েলি হামলায় অনেক লোক মারা গেছে। এর মধ্যে আমাদের দেশের নারী দীপালি খাতুন রয়েছেন। এটা খুবই দুঃখজনক। ইতোমধ্যে দীপালির বোন ও তার পরিবারর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয়েছে। লেবাননে এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এখন আমাদের ফ্লাইট সুবিধাজনক অবস্থায় নেই যে, এই মুহূর্তে দীপালির মরদেহ আনতে পারব। তবে তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমাদের লেবাননের মিশন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসী আছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি তাদেরকে নিরাপদ জায়গায় স্থানান্তর করতে। লেবাননে যারা বাংলাদেশের আছেন, তাদের নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করেছি।
শামা ওবায়েদ বলেন, নিরাপত্তার অভাবে যারা দেশে ফিরে আসতে পারছে না, তাদেরকে দেশে আনা ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে বিমানের চার্টার্ড ফ্লাইটে করে কিছু বাংলাদেশিকে ফেরত এনেছি। আরো যারা আসতে চায় তাদেরকেও আসার ব্যবস্থা করছি। অত্যন্ত দুর্ভাগ্যজনক—বিভিন্ন দেশে এখন পর্যন্ত নারীসহ ৮ জন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে ফেরত আসা বেকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের রেমিট্যান্সযোদ্ধা যারা চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তারা যেন আবার কোনো একটি কর্মে লিপ্ত হতে পারেন সে জন্য বাংলাদেশ সরকার দেখবে। আমরাও সচেষ্ট আছি।
মতবিনিয়সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমা তালুকদার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )