আজকের তারিখ- Fri-17-04-2026

চিলমারীতে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পিএম সৈকত, কু‌ড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে এক‌টি ভাড়া বাসা থেকে আবু সাঈদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের ছোট কোস্টারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কসাইপাড়া গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তি‌নি চিলমারীতে ভাড়া বাসায় একা বসবাস করতেন।
পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার (১১ এপ্রিল) অফিস শেষে বাসায় ফিরে স্বাভাবিকভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আবু সাঈদ। কিন্তু আজ (রোববার) দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাসার মালিক মিনারা বেগমের সন্দেহ হয়। পরে পাশের বাসার লোকজনকে নিয়ে দরজার কাছে গিয়ে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মেলেনি। দরজা সামান্য খোলা থাকায় ভেতরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান তারা।
পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে আনা হলে তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করে জানান, আবু সাঈদ আগেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সহকর্মীদের বরাতে জানা গেছে, গত কয়েকদিন ধরে আবু সাঈদ জ্বর ও বুকের ব্যথায় ভুগছিলেন। ঘটনার আগের দিন চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
চিলমারী ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ আলমগীর হোসেন ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌ল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। তার সহকর্মী‌সহ স্থানীয়‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, তি‌নি জ্বর ও বু‌কে ব‌্যাথা নি‌য়ে চিলমারীর হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন। সব মি‌লে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )