স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিলমারী অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার নয়া বাড়ী ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় প্রমুখ। ২০২৪-২৬ অর্থবছর বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বারি সরিষা ১৪ জাত চাষের পদ্ধতি,ফলন ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় মোট ৬০জন কৃষক উপস্থিত ছিলেন।








Leave a Reply