আজকের তারিখ- Tue-14-04-2026

কুড়িগ্রামে ভেজাল সার ও নকল কীটনাশক কারখানার সন্ধান, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভেজাল সার ও নকল কীটনাশক মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দ-প্রাপ্ত ব্যবসায়ী ওয়াহিদুর রহমান বাবু। তিনি উপজেলার সিঙ্গারডাবরী বাজারে অবস্থিত ‘রিসা বীজ ভা-ার’এর মালিক এবং উপজেলার খিতাবখাঁ ঘড়িয়ালডাঙা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানের সাইনবোর্ডের আড়ালে টিএসপি, এমওপি, দস্তা, ইউরিয়া, জিপসামসহ বিভিন্ন নামিদামী কোম্পানির নামে নকল কীটনাশক তৈরি করে উচ্চ মূল্যে বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথীর নেতৃত্বে একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল সার ও নকল কীটনাশক ৬২৬টি বোতল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দকৃত ভেজাল সার ও নকল কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়। উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী জানান, দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে নকল সার ও কীটনাশকের অভিযোগ পাওয়া যাচ্ছিল। তবে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। অভিযানে প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )