আজকের তারিখ- Fri-17-04-2026

চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের চিলমারী ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান চিলমারী উপজেলায় যোগদানের পর প্রথম ব্রহ্মপুত্র নদের মাঝখানে জেগে ওঠা চিলমারী ইউনিয়ন পরিদর্শণ করে সর্বসাধারণের সাথে মতবিনিময় করেছেন। এতে করে চিলমারী ইউনিয়নের আপামর জনসাধারণ আনন্দিত এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় নৌকাযোগে কড়াইবরিশাল ঘাটে পৌঁছলে ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম তাঁকে স্বাগত জানান। পরে ইউনিয়ন পরিষদে সর্বসাধারণের সাথে মতবিনিময়ন করেন। তিনি কড়াইবরিশাল নিম্নমাধ্যমিক বিদ্যালয়, ঢুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারীদের দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ, একটি সরকারি স্থবির স্থাপনা (তৎকালীন মুজিব কেল্লা) পরিদর্শন, ১২/১৩টি প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ করে। সর্বোপরি চিলমারী ইউনিয়নের জনভোগান্তির পৃথক দুটি রাস্তা পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া তিনি অত্র ইউনিয়নের সমস্যা নিজে উপস্থিত হয়ে শুনলেন এবং সমস্যা সমাধানের জন্য আশ^াস প্রদান করেন। বিশেষ করে চরের শিক্ষা, স্বাস্থ্য এবং ভংগুর যোগাযোগের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )